
চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাব বাড়লেও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তা ছিল শূন্যের কোঠায়। এই অবস্থায় সেখানকার মানুষজন খানিকটা স্বস্তিতে ছিল। তবে আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে আট বছর বয়সী এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু আবু হানজাল চট্টগ্রামের একটি মাদ্রাসার ছাত্র। কয়েক দিন ধরে শরীরে উচ্চমাত্রার জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া, মুখের ভেতরে, গালের ভেতরে ও বাইরের অংশে ছোট দাগ দেখা দেওয়াসহ হামের নানা উপসর্গ থাকলেও প্রথমে বিষয়টি হালকাভাবে নেন অভিভাবকেরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটির নানা আজ তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে ভর্তি করে পৃথক কক্ষে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন রেখেছেন।
শিশুটির নানা উপজেলার গচ্ছাবিল এলাকার বাসিন্দা আবদুল লতিফ জানান, ‘প্রাথমিকভাবে চিকিৎসকেরা হাম বলেই ধারণা করছেন। তবে তার অবস্থা মোটামুটি ভালো।’
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু হানজালই প্রথম রোগী, যে হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছে। শিশুটিকে আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে