বরিশালের মুলাদীতে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক ভাই। ওই সময় ছেলেকে রক্ষা করতে গেলে বাবাকেও পিটিয়ে আহত করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মুলাদী কৃষি অফিসের মাঠ কর্মকর্তা কবির হোসেনের ছেলে মো. আলবিন, তাঁর বন্ধু সিদ্দিক আকন, সোলায়মান হোসেনসহ একদল বখাটে মুলাদী পৌরসভার জসিম হাওলাদার ও তাঁর ছেলে নবীন হাওলাদারকে পিটিয়ে-কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জসিম হাওলাদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ করেছেন।
নবীন হাওলাদার জানান, আজ বিকেলে মুলাদী সরকারি কলেজ মাঠে তিনি ফুটবল খেলছিলেন। তাঁর কিশোরী বোন ফুটবল খেলা দেখতে সেখানে গেলে আলবিন, সিদ্দিক আকন, সোলায়মান, রবিউল, আজিম, অপুসহ কয়েকজন বখাটে তাঁর বোনকে উত্ত্যক্ত করে।
ওই সময় নবীন খেলা ছেড়ে মাঠের বাইরে গিয়ে বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। হামলার সংবাদ পেয়ে জসিম হাওলাদার ছেলেকে রক্ষা করতে গেলে বখাটেরা তাঁকেও পিটিয়ে-কুপিয়ে আহত করে।
পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আজ রাত ৮টার দিকে আলবিন, সিদ্দিক আকন, সোলায়মান, রবিউল, আজিম, অপুসহ ১৫ জনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ দেওয়া হয়।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ছেলেকে আহত করার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন জীবাণুর অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠা নিয়ে একের পর এক খবরের মধ্যে চিকিৎসকদের উদ্বিগ্ন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক গবেষণা। এতে দেখা যাচ্ছে, হাসপাতালটির শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
খুলনায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ছয় দিনে পুলিশের যৌথ অভিযানে মোট ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক...
১ ঘণ্টা আগে
পূর্বপরিচিত জয়নাল নামের এক ব্যক্তি সজিবকে আদাবর বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ৯ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে। পরে তাকে আদাবর এলাকার বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে একটি রিকশা গ্যারেজে আটকে রাখা হয়।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পচা খাবার সরবরাহের মামলায় গ্রেপ্তার ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই অপারেশন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন এই আদেশ দেন।
২ ঘণ্টা আগে