
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ তড়িৎ চাকমার (৫৫) লাশ ২৪ ঘণ্টা পর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ শনিবার সকালে নোয়াপাড়া এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করে।
এ ছাড়া লক্ষ্মীছড়ি উপজেলায় খালে মাছ শিকার করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী উক্রাচিং মারমার (১৯) লাশ আজ সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
তড়িৎ চাকমা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কারবারিপাড়ার মৃত নন্দলাল চাকমা ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মাইনী নদীর স্রোতে পড়ে যান তড়িৎ। এর পর থেকে তাঁর কোনো খোঁজ মিলছিল না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, টানা বৃষ্টির কারণে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছিল। তবে তড়িতের সন্ধানে থেমে না থেকে অভিযান চালানো হয়েছে। তাঁর পরিবারের পাশে থেকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এদিকে কিশোরী উক্রাচিংয়ের বিষয়ে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের সাব অফিসার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রফিক আহম্মদ জানান, প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে