খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিটন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দুদকছড়া ভারতবর্ষ পাড়ায় এ ঘটনা ঘটে।
মিটন দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জেএসএসের বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, মিটন ২০২২ সালে ইউপিডিএফে যোগ দেন।
সংগঠনের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, গতকাল দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন নিহত হন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘রোববার সকাল থেকে পানছড়ির লোগাং এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা গেছে। কিন্তু হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।’
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘দুর্গম এলাকা হওয়ায় আমরা সেখানে যেতে পারিনি এবং লাশ এখনো উদ্ধার করা হয়নি। খোঁজখবর রাখছি।’
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর খাগড়াছড়ির পানছড়িতে লতিবান ইউনিয়নে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়।

একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
৩ ঘণ্টা আগে