
পাঁচ মাসের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে ফের আগুনে পুড়েছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুনে মুদি, কাপড়, ফার্মেসি, টেলিকমসহ ১০টি বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ আগুনে পুড়ে যায় বাজারের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো বাজারটি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ও সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫-৩০ লাখ টাকার মতো ক্ষতি হবে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৯ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে