
পাহাড় ও সমতলে ঘেরা কৃষিনির্ভর জনপদ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা। এখানকার প্রান্তিক কৃষকদের আয়ের প্রধান উৎস কৃষিকাজ। মাটি ও আবহাওয়া মৌসুমি ফসল চাষের জন্য উপযোগী হলেও তেলজাত ফসল সূর্যমুখীর বীজ প্রক্রিয়াজাতের সুযোগ না থাকায় তা আবাদে কৃষকদের আগ্রহ কমে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এখানে প্রথম সূর্যমুখী চাষ শুরু হয় ২০২৩-২৪ অর্থবছরে। সে সময় ২০ জন কৃষক ২ দশমিক ৫ হেক্টর জমিতে এই ফসলের আবাদ করেন। পরের বছর ২০২৪-২৫ অর্থবছরে ৪০ জন কৃষক ৪ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেন। তবে চলতি মৌসুমে ৩০ জন কৃষক ৪ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছেন। মাটি ও আবহাওয়া উপযোগী হলেও বীজ থেকে তেল প্রক্রিয়াজাতের আধুনিক ব্যবস্থা না থাকায় আবাদ বাড়ছে না বলে জানান কৃষকেরা।
কৃষি বিভাগের প্রণোদনায় চলতি মৌসুমে ৩০ জন প্রান্তিক কৃষককে সূর্যমুখী চাষে উৎসাহিত করা হয়েছে। প্রত্যেক কৃষক পেয়েছেন ২ কেজি বীজ ও ৩০ কেজি সার। কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে গাছ ভালোভাবে বেড়ে উঠেছে এবং বর্তমানে খেতজুড়ে সূর্যমুখীর ফুল ফুটে সৌন্দর্য ছড়াচ্ছে। বেড়েছে মৌমাছির আনাগোনা। প্রকৃতিপ্রেমীরাও খেত দেখতে ভিড় করছেন।
উপজেলার যোগ্যাছোলা এলাকার উদ্যোক্তা ও প্রকৌশলী মো. আমিরুল ইসলাম রকি চলতি মৌসুমে সূর্যমুখী চাষ করেছেন। তিনি বলেন, তেলজাত বীজ প্রক্রিয়াজাত করার আধুনিক মেশিন এখানে নেই। আপাতত স্থানীয়ভাবে দেশীয় পদ্ধতিতে তেল উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। বাজারে সরিষা ও সূর্যমুখী তেলের চাহিদা বেশি থাকলেও প্রক্রিয়াজাতের অভাব বড় বাধা।

তিনটহরী বিলে ২০২৩-২৪ মৌসুমে ৪০ শতক জমিতে সূর্যমুখী চাষ করে ভালো ফলন পেয়েছিলেন কৃষক শাহাদাত হোসেন বাবু। তবে উৎপাদিত বীজ ভাঙানোর ব্যবস্থা না থাকায় তিনি এ ফসল চাষ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, উৎপাদিত ফসল সহজে বাজারজাত বা প্রক্রিয়াজাত করা না গেলে কৃষকেরা চাষে নিরুৎসাহিত হন। সূর্যমুখী লাভজনক হলেও সেই সুবিধা কাজে লাগানো যাচ্ছে না।
উপজেলার ধর্মঘর বিল, যোগ্যাছোলা, কালাপানি, তিনটহরী, বাটনাতলীসহ ১১টি কৃষি ব্লকে এবার সূর্যমুখীর আবাদ হয়েছে। কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে গাছগুলোতে তেমন রোগবালাই নেই। ফুলে ফুলে সেজে ওঠা খেত দেখতে স্থানীয় লোকজন ভিড় করছে।
ধর্মঘর বিলে ৪০ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছেন কৃষক মংসাথোই মারমা। তিনি বলেন, ‘খেত এখন ফুলে ভরে গেছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও এসে খেত পরিদর্শন করছেন। তবে উৎপাদিত বীজ থেকে তেল বের করতে পাশের গুইমারা বা মাটিরাঙ্গা উপজেলায় যেতে হয়। মানিকছড়িতে আধুনিক মেশিন স্থাপন করা হলে সূর্যমুখী ও সরিষা চাষ আরও বাড়বে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির বলেন, ‘এই এলাকায় সূর্যমুখী ও সরিষা চাষ লাভজনক এবং মাটি-আবহাওয়াও উপযোগী। চলতি মৌসুমে ৩০ জন কৃষক ৪ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন। প্রতি হেক্টরে প্রায় ২ টন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আপাতত কৃষকেরা দেশীয় পদ্ধতিতে তেল উৎপাদন করবেন। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতে আধুনিক তেল প্রক্রিয়াজাত মেশিন স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

স্বজনদের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে রাতে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে তাহমিনাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে মরদেহ বিছানায় রেখে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
১৫ মিনিট আগে
এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির চারতলায় থাকেন সাজেদ মাতব্বর। রাত সাড়ে ৩টার দিকে দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুটি গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
পরে গাড়ির ভেতরে তাঁকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে চোখ ও হাত বেঁধে ফেলে অপহরণকারীরা। এ সময় তারা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। অভিযোগে বলা হয়েছে, তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নেওয়া হয়।
২ ঘণ্টা আগে