
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। এদিন খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়েও ২৬ এবং হবিগঞ্জের চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ।
মৌলভীবাজারের ঘটনায় বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম জাকারিয়া জানান, গতকাল সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন করে বিএসএফ। পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায়, তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এ এস এম জাকারিয়া জানান, এ নিয়ে জেলার কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলার সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মোট ২৯০ জনকে পুশ ইন করা হয়েছে।
এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও পানছড়ি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, পুশ ইন হওয়া ব্যক্তিরা ২০১২ সালে কাজের সন্ধানে ভারতের হরিয়ানা রাজ্যে যান। সেখান থেকে তাঁদের আটক করে বিমানযোগে চোখ-হাত বেঁধে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। গত রোববার রাতের শেষ দিকে ১০৮ বিএসএফ পানছড়ির ডাইন চন্দ্রপাড়া এলাকার সীমান্ত দিয়ে ৭ ও মাটিরাঙ্গার আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পানছড়ি উপজেলার ৭ জন থানা-পুলিশ হেফাজতে রয়েছে। এ নিয়ে চলতি মাসে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ।
চুনারুঘাটের ঘটনায় ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, রোববার গভীর রাতে কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায়। মাহবুব আলম বলেন, আটক ১৯ বাংলাদেশি বিজিবির হেফাজতে আছে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে