Ajker Patrika

সাজেকে বাড়িতে ঢুকে গৃহবধূকে গুলি

খাগড়াছড়ি প্রতিনিধি
সাজেকে বাড়িতে ঢুকে গৃহবধূকে গুলি
ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত শুকনোছড়া এলাকায় অরুণা চাকমার বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয়রা দীঘিনালা সেনা জোনে নিয়ে যান। সেখানে সেনাবাহিনীর মেডিকেল অফিসারদের একটি দল তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, গতকাল রাতে একজন গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তাঁর ঊরুতে গুলি লেগেছিল। চিকিৎসা শেষে এখন শঙ্কামুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত