
পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এতে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতালরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটির আয়োজনে শোভাযাত্রা শুরু হয়। শাপলা চত্বর হয়ে নিউজিল্যান্ড মাঠে গিয়ে শেষ হয়। পরে ত্রিপুরাদের গরিয়া নৃত্য পরিবেশন করা হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া মিলন চাকমা ও পরান চাকমা বলেন, ‘আর চার দিন পর আমাদের ফুলি বিজু। তার আগে আগাম শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে ভালো লাগছে।’
জানতে চাইলে সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটির সমন্বয়ক ভুলাস ত্রিপুরা বলেন, ‘নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে এই আয়োজন। শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতালরা অংশ নিয়েছে। চেষ্টা করেছি সুন্দর শোভাযাত্রা করতে।’
এদিকে সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া বটতলায় মারমা জনগোষ্ঠীরদের তাঁত বুনন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। এতে মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা অংসিই মারমা, মাহা সাংগ্রাইং উদ্যাপন কমিটির আহ্বায়ক উচিমং মারমা, সদস্যসচিব নিয়ং মারমাসহ উদ্যাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১১ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৫ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে