
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া-সিন্দুকছড়ি সড়কে কাঠবোঝাই ট্রাক উল্টে মানিকছড়ির দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন।
নিহতরা হলেন- মো. আলতাফ হোসেনের ছেলে রাজু আহম্মদ (২৮) ও আবদুল কাদেরের ছেলে মো. ইলিয়াছ হোসেন (৩৫)। রাজু আহম্মদের স্ত্রী ও দুই ছেলেমেয়ে এবং ইলিয়াছ হোসেনের স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে।
আহতরা হলেন-মো. মনছুর আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (৫০), সুলতান আহমদের ছেলে আবু সালেহ (৩২), হাতেম আলীর ছেলে শাহ জামাল (৩৮), ফুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫), মো. হানিফের ছেলে মো. কিছল মিয়া (৩৫), ইউছুপ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪০), আবুল কালামের ছেলে মো. সোহেল রানা (২২), জহুর আলীর ছেলে মো. ইউছুপ মিয়া (৩৭), নুরু মিয়ার ছেলে অহিদুল ইসলাম (৩২) ও আবদুল খালেকের ছেলে চালক মো. মাসুদ হোসেন (২৫)। তাঁরা সকলেই গচ্ছাবিলের অধিবাসী।
হতাহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ৪টার দিকে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে একটি ট্রাকে করে চালক মো. মাসুদ হোসেন ১০ জন শ্রমিক নিয়ে গুইমারার সিন্দুকছড়ি এলাকায় যায়। সেখানে কাঠবোঝাই শেষে আজ সকাল ৭টার দিকে গচ্ছাবিলের উদ্দেশ্য রওনা হয়ে তৈকর্মা এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কে উল্টে যায়। এতে শ্রমিকেরা কাঠের নিচে চাপা পড়েন। ঘটনার পরপরই এলাকার লোকজন প্রথমে এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহত আলমগীর হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দীন বলেন, নিহতরা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আহতদের মধ্যে একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানেই ভর্তি করানো হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৭টায় কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকেরা এর নিচে চাপা পড়েন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর আলম জানান, ট্রাক উল্টে এমনটি ঘটেছে। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, দুর্ঘটনাস্থল গুইমারা থানার অধীনে হওয়ায় নিহতদের সুরতহাল শেষে সেখানকার পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। ৭ জন শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয়টির এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা...
২ মিনিট আগে
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানকালে মাদক সেবনের অপরাধে এমদাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
২৮ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা মো. জাকারিয়া ইসলাম মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহী এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য অর্জন করেছে। তারা গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের বাবা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
৩০ মিনিট আগে
জরুরি বিভাগে ভর্তি এক সংকটাপন্ন রোগী, বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা চলছে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে! কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট নয়, রাঙামাটির নানিয়ারচরের নবনির্মিত একটি কালভার্ট টিকে আছে স্থানীয়দের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটির ওপর ভর করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত এই কালভার্টটি
৩৭ মিনিট আগে