
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে আজ বুধবার ২৪ ঘণ্টা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখাসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি। কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই সব দোকানপাট বন্ধ রয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজারের সব ব্যবসায়ীর উপস্থিতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ‘ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের ওপর অহেতুক জরিমানাসহ বিভিন্ন কাজে স্বেচ্ছাচারি করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন।’
সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘কোন জায়গায় কে পাহাড় কেটেছে আর মহালছড়ি বাজারের মো. আবদুর রশিদ নামের এক ব্যবসায়ীকে দোকানে মাটি ভরাট করার দায়ে অহেতুক ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ইউএনও জোবাইদা আক্তারের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এসব অভিযোগের বিষয়ে জানতে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তারের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত: গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় একটি পাহাড় কাটা হয়। এর সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তাঁর দোকানের মাটি ভরাটের ওপর দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন সেই সঙ্গে অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের রায় দেন।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে