Ajker Patrika

রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি ও রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময়
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করে ধর্মীয় প্রার্থনা ও পূজার্চনায় অংশ নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। এ সময় তাঁর স্ত্রী বিহারের প্রধান ভান্তের হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রী বিহারে পৌঁছালে রামগড় উপজেলা বিএনপির নেতারা ও বিহার পরিচালনা কমিটির সদস্যরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রাত ৮টার দিকে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে খাগড়াছড়ি সফরকালে জেলা সার্কিট হাউসে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। সেখানে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। সভায় পার্বত্য এলাকার উন্নয়ন, পরিষদের কার্যক্রম ও চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসব কর্মসূচিতে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মর্তুজা আলী খান, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার, বিএনপির স্থানীয় নেতারা, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত