
খাগড়াছড়ির তিনটি সীমান্ত দিয়ে আজ বুধবার ৮১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলেছে, এই জেলার তিন উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ৮১ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বুধবার ভোরে মাটিরাঙ্গা, রামগড় ও পানছড়ি উপজেলার সীমান্তে এসব ঘটনা ঘটে। এর মধ্যে মাটিরাঙ্গার গোমতীর শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, আচালং এলাকায় ২৩ জন, পানছড়ির লোগাং দিয়ে ৩০ জন এবং রামগড় সীমান্ত দিয়ে একজনকে পুশ ইন করা হয়। তারা সবাই ভারতের গুজরাটের মুসলিম সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু। পুশ ইন করা ব্যক্তির সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা স্থানীয়দের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা ভারতের গুজরাটের বাসিন্দা। বাংলা ভাষাভাষী হলেও তাঁদের জন্ম ও বেড়ে ওঠা ভারতে। তাঁদের দাবি, বিএসএফ সদস্যরা তাঁদের গুজরাট থেকে উড়োজাহাজে করে ত্রিপুরায় নেন। এরপর মাটিরাঙ্গার খেদাছড়া ও যামিনীপাড়া এবং পানছড়ির সীমান্তবর্তী রুপসেনপাড়া এলাকা দিয়ে তাঁদের পুশ ইন করে।
জানতে চাইলে স্থানীয় ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ‘ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশ বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।’
সীমান্তে ভারতীয় নাগরিকদের বরাতে স্থানীয় বাসিন্দারা জানান, গুজরাট থেকে দুটি উড়োজাহাজে করে আনুমানিক ৪৫০ জনকে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের পর্যায়ক্রমে পুশ ইন করা হবে। ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভোরে ত্রিপুরার আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের গহিন অরণ্য এলাকা দিয়ে তাঁদের পুশ ইনের চেষ্টা করেছেন। এর আগে চোখ বেঁধে প্রায় এক ঘণ্টা হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তে আনে বিএসএফ।
পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র বলেছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক আছেন বিজিবি সদস্যরা। তবে পুশ ইনের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, রামগড় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত ৭২ জন ভারতীয় নাগরিকের অবৈধভাবে পুশ ইন হওয়ার খবর পেয়েছি। বিজিবি বিষয়টি খুব সতর্কতার সঙ্গে দেখছে বিষয়টি।’

ঝিনাইদহে বসতঘরের ফ্রিজের পেছন থেকে একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি।আটক আলমগীর ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার ছেলে।
৩ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে পাঁচ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় কনস্টেবল মাসুদ আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে রাহুল পলাতক।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আল-আমিন। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পরপরই অনুষদের অকেজো লিফট সচল করার উদ্যোগ নিয়েছেন তিনি।
১৫ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী থানা-পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে