
খাগড়াছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় অর্থ বরাদ্দে অনিয়ম এবং বিশেষ প্রকল্প কর্মসূচির খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ ও বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠী।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা, বাংলাদেশ যুব কল্যাণ সংসদের দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ভিক্তর ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক রুমেল চাকমা, ত্রিপুরা ঐক্য পরিষদের পানছড়ি উপজেলা কমিটির সভাপতি কিনারাম ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, খাদ্যশস্য ও আপৎকালীন অনুদান বরাদ্দের ক্ষেত্রে তাঁদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া না হলে কঠোর আন্দোলন ও অবরোধের মতো কর্মসূচি দিতে তাঁরা বাধ্য হবেন। এ ছাড়া প্রয়োজন হলে বৈসাবি উৎসব বর্জন করার হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যুক্ত হয়। এতে ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন গোয়ালন্দ আমলী আদালত। ৬ এপ্রিল ২০২৫ থেকে তিনি কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
২ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে স্বামী ইসমাইলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে গিয়েছিল। স্বামীর সারা শরীর ছিল রক্তাক্ত। ব্যান্ডেজ না করে তার দেহ নড়াচড়া করা যাচ্ছিল না। লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে পুলিশ-বিজিবি হেনস্তা করে। যার কারণে দুর্ঘটনায় স্বামী মারা গেছে বললে অ্যাম্
৫ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।
১০ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে