
খাগড়াছড়ির গুইমারায় শহীদ আক্রই, আথুই ও থৈইচিং মারমার প্রতি আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন ও স্মরণসভা করেছে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ এবং ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। আজ সোমবার গুইমারার রামেসু বাজারসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের সভাপতি রূপসী চাকমা; শহীদ জুনান চাকমার মা ও লক্ষ্মীছড়ি ১ নম্বর ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা; লক্ষ্মীছড়ি কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি রতন বিকাশ চাকমা; সিন্দুকছড়ির সাবেক সদস্য সুধু অং মারমা এবং দুল্যাতলী ইউনিয়ন চেয়ারম্যান ত্রিলোন চাকমা।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রতিনিধি রেশমি মারমা সংহতি জানিয়ে বক্তব্য দেন।
স্মরণসভা শুরুর আগে একটি চৌকস দল তিন বীর শহীদের প্রতিকৃতি স্থাপন করে। অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ আথুইপ্রর মা নুনুমা মারমা ও শহীদ আক্রইয়ের মা ক্রাথং মারমা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের পক্ষ থেকে রূপসী চাকমা ও শহীদ রুবেলের মা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাইরেন বাজিয়ে শহীদদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা শহীদ জুনান, রুবেল, অনিক ও ধনঞ্জয় এবং রামেসু বাজারে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান।
বক্তারা ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর গুইমারার রামেসু বাজারে অগ্নিসংযোগ ও গুলিতে আক্রই, আথুই ও থৈইচিং মারমার শহীদ হওয়ার ঘটনার স্মৃতি তুলে ধরেন। ওই ঘটনায় অনেকে আহত হয়েছিলেন বলেও তাঁরা জানান।
স্মরণসভা শেষে সাংস্কৃতিক দলের প্রতিবাদী নাট্যকলা প্রদর্শনের মাধ্যমে আক্রই, আথুই ও থৈইচিংয়ের শহীদ হওয়ার ঘটনা উপস্থাপন করা হয়। অগ্রণী শিশু-কিশোর কেন্দ্র সন্তু লারমা ও ধর্ষকদের কুশপুত্তলিকা লাঠিপেটা করে পুড়িয়ে ফেলে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে