
জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে শারমীন সুলতানা (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়ে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার উত্তরা রামশালা গ্রামে ঘটনাটি ঘটে। শারমীন ওই গ্রামের কলিমউদ্দিনের ছেলে শামীম হোসেনের স্ত্রী।
আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ জয়পুরহাট আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে বাড়িতে আসার পর শামীমের সঙ্গে স্ত্রী শারমীনের ঝগড়া হয়। একপর্যায়ে শামীম ছামিদা (৬) ও সাদ হোসেন (৩) দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় শারমীন পাশের ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে শামীম ঘুম থেকে উঠে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সোলাইমান আলী সরদার বলেন, প্রেমের সম্পর্ক করে শারমীনের সঙ্গে শামীমের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর শামীমের সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে শারমীন সুলতানা নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর থানায় আসে। ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে