
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। আজ সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাবুল হোসেন (৬৭) এবং জেলার পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকার মোরসালিন সরকার (২৩)। তাঁদের কাছে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

র্যাব জানায়, এ চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে প্রাচীন কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে পাচার করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে গ্রেপ্তার হওয়া আসামিদের গতিবিধি নজরে রেখেছিল র্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা পাচারের উদ্দেশ্যেই মূর্তিটি নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাবের দাবি, এই চক্রের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে জেলার পাঁচবিবি থানায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে