
জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পৃথক দুটি ধারায় এক মাদক কারবারিকে যাবজ্জীবন ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে উভয় ধারায় তাঁকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম এমরান হোসেন (২৮)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। জামিন নেওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছে—এমন খবরে অভিযান চালায় বিজিবি। ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও নেশাজাতীয় ৭৯০টি বুপ্রেনরফিন (ইনজেকশন) অ্যাম্পুল নিয়ে পালানোর সময় পাঁচবিবির আটাপাড়া বিওপির বিজিবি সদস্যরা এমরান হোসেনকে আটক করেন।
এ ঘটনায় আটাপাড়া বিওপির তৎকালীন নায়েক সুবেদার মহাতাব উদ্দিন বাদী হয়ে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এমরানের বিরুদ্ধে একটি মামলা করেন।
ঘটনা তদন্ত শেষে ২০২২ সালের ১৬ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ আলম খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জানা গেছে, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আহসান হাবীব চপল। সাজাপ্রাপ্ত পলাতক আসামি এমরান হোসেন গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাঁর এই সাজা কার্যকর হবে।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বাড়ছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে স্থিতিশীল রয়েছে। পাউবোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় জেলার তিস্তা, ধরলা ও দুধকুমারের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
২ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে নিবর ব্যাপারী (৭) নামে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
যাদের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি মেরামত করা প্রয়োজন, গবাদিপশুর ক্ষতি, ফসলাদি নষ্ট হয়েছে, আমরা পুষিয়ে দিতে চাই। যাতে সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অঙ্গীকার।
২১ মিনিট আগে
টানা কয়েক দিনের বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জে এলজিইডি নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে ধস দেখা দিয়েছে। সড়কে বড় গর্ত তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দ্রুত স্থায়ী মেরামতের কাজ করা হবে।
২৪ মিনিট আগে