
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী বলেছেন, একটি চক্র নিজেদের স্বার্থে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। এতে কৃষক ও সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণে সরকার নতুন নীতিমালা প্রণয়ন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আজ মঙ্গলবার জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
আবদুল বারী বলেন, কৃষি, বিদ্যুৎ, গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে। খেটে খাওয়া ও মেহনতি মানুষের আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতের উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
আবদুল বারী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের অপতৎপরতা বন্ধ, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে। দুর্নীতি ও অপচয়মুক্ত সমাজ গঠনের লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদ, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে আবদুল বারী বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষা ও অধিকার প্রসারে তাঁর ভূমিকা রয়েছে।
প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার দুই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
সকালে কালাই উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে পাঁচশিরা-মোলামগাড়ী সড়কের কালাই টেকনিক্যাল কলেজ এলাকায় গাছের চারা রোপণ করা হয়।
কালাই বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আলোচনা সভায় থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, যুগ্ম আহ্বায়ক টুকু চৌধুরী, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিছুর রহমান তালুকদার ও কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অবস্থান কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধারণ করা ভিডিও মুছে ফেলতে গণমাধ্যমকর্মীদের ওপর চাপ দেওয়ার অভিযোগও ওঠে।
৭ মিনিট আগে
নাজমার ভাষ্য, আগুন লাগার পর হাসপাতালের ভেতরে লোকজন ছোটাছুটি শুরু করলে কুলসুম ছেলে ও মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। মিম আগে বের হয়ে যায়। পরে ফিরে এসে দেখে, লোকজন তাঁর ভাই স্বাধীনকে টেনে বের করছেন; কিন্তু মাকে পাওয়া যাচ্ছে না।
১৩ মিনিট আগে
রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৬ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে