জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার কক্ষ থেকে মাহবুব আলম জনি (৩৫) নামের এক অফিস সহায়কের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম জনি বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব ওই অফিসেই রাতযাপন করতেন। গত শুক্রবার থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন তাঁকে ফোনে না পেয়ে পরিচ্ছন্নতাকর্মীকে খোঁজ নিতে বলেন। গতকাল শনিবার সকালে পরিচ্ছন্নতাকর্মী জানালার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে মাহবুবকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘শুক্রবার থেকে মাহবুবকে কল করে পাইনি। গতকাল পতাকা টাঙানোর জন্য তাঁকে কল করেছিলাম। পরে পরিচ্ছন্নতাকর্মীকে কল করে মাহবুবকে দেখতে বলি। সে মাহবুবের ঝুলন্ত লাশ দেখেছে বলে জানায়।’
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, নিহতের পরিবার ও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে