
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বিজিবি সদস্য নেপাল দাস (৩৫) ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে। তিনি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের পাঁচবিবি বিশেষ ক্যাম্পে কর্মরত সিপাহি ছিলেন। পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার মো. তোফাজ্জলও বিষয়টি নিশ্চিত করেন।
তবে তাঁর মৃত্যুর ব্যাপারে বিজিবির কোনো সদস্য বা কর্মকর্তা কেউ মুখ খুলতে চাননি।
আজ শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করতে নিষেধ করা হয়।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক আজকের পত্রিকাকে বলেন, ‘গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে যখন হাসপাতালে আনা হয়, তখন জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. নুরুন্নবী। পরে তাঁর কাছ থেকে জানতে পারি, হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছেন ওই বিজিবি সদস্য।’
রাশেদ মোবারক আরও বলেন, ‘বিজিবি সদস্যের বুকে ও ডান হাতে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি রেজিস্ট্রারে নিহত বিজিবি সদস্যের নাম লেখা রয়েছে—নেপাল দাস (৩৫)। ঠিকানা উল্লেখ রয়েছে—২০ বিজিবি, জয়পুরহাট।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে আমাদের বিজিবি সদস্য নিহতের বিষয়টি জানান। এর পরপরই রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তৈরি করা হয় লাশের সুরতহাল প্রতিবেদন। লাশের বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে বিকেল পর্যন্ত আমরা মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারিনি। সকালেই সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’
এদিকে ময়নাতদন্ত শেষে নেপালের মরদেহ বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। এ সময় বিজিবি সদস্যরা সাংবাদিকদের বলেন, পরে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানানো হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস।
১০ মিনিট আগে
শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণ-অভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। তাঁর বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ঘোষিত এক কোটি টাকা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
৩৪ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কার্যালয়ে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
৩৮ মিনিট আগে
তালিকায় নির্বাচনী এলাকার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম রয়েছে বলে জানা গেছে। তবে তালিকায় থাকা কয়েকজন দাবি করেছেন, তাঁরা নিজেরা এ অর্থ নেননি কিংবা তাঁদের অজান্তেই তালিকায় নাম দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে