
জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা শহরের নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, ১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুটি গ্রুপ কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো।
ওই আদেশে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুটি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান গ্রুপ জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপকে বাদ দিয়ে ১ নভেম্বর সদর থানা ও শহর বিএনপির সম্মেলনের ডাক দেয়। এতে শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপের নেতা-কর্মীরা গোলজার রহমান গ্রুপের বিরোধিতা করে ৩০ ও ৩১ অক্টোবর জেলা শহরে মশাল মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে। এরপর একই সময় ও স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তারা।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২৪ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
৪৩ মিনিট আগে