ঝিনাইদহ সদর উপজেলায় সরকারি ওষুধ বিক্রির সময় সালমা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। আটক সালমা খাতুন সদর উপজেলার বালিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের মাস্টাররোলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী এবং মান্দারবাড়িয়া গ্রামের পাভেল আহমেদের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরে বালিয়াডাঙ্গা বাজারে একটি দোকানে বাজারের ব্যাগে করে শিশুদের সিরাপ, ডায়াবেটিস ও প্রেশারের ওষুধ বিক্রির চেষ্টা করেন সালমা খাতুন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে কত পিস ওষুধ ছিল, তা জানা যায়নি।
ঘটনার পর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ছায়েদুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমা খাতুন ও সালমা খাতুনকে আসামি করে মামলা করেন।
সালমা খাতুনের বাবা রাজু আহমেদ দাবি করেন, ‘আমার মেয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ক্লিনিকে কাজ করে এবং দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি রুমা খাতুন ওষুধগুলো মেয়ের কাছে বিক্রির জন্য দিয়েছেন। এখানে আমার মেয়ের কোনো দোষ নেই। তার বসের অর্ডারমতো কাজ করেছে। ধরলে তাকে ধরে বিচার করুন।’
এ বিষয়ে জানতে বালিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি রুমা খাতুনের ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিথিলা ইসলাম জানান, আটক নারী জিজ্ঞাসাবাদে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমা খাতুনের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা ওষুধগুলো ক্লিনিকের সেবাপ্রত্যাশীদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ছিল। এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আটক সালমা খাতুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জব্দ করা ওষুধসহ তাঁকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে। অপর আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
২ মিনিট আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
৬ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
১৮ মিনিট আগে