
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী ইয়ুর্গেন হাবেরমাসের জীবনাদর্শ ও চিন্তাধারার ওপর ভিত্তি করে ‘রিভিজিটিং দ্য সোসিও-পলিটিক্যাল লিগ্যাসি অব ইয়ুর্গেন হাবেরমাস ইন কনটেম্পোরারি বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মুখ্য বক্তা ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. সলিমুল্লাহ খান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
ড. মো. রেজাউল করিম সমসাময়িক সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের অনিশ্চয়তার দিকে ইঙ্গিত করে বলেন, দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা একটি সমাজব্যবস্থায় হঠাৎ পরিবর্তন এলে তা রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের নতুন বাস্তবতা তৈরি করে। এ ধরনের পরিবর্তনকে বোঝার জন্য সমালোচনামূলক চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্ব রয়েছে, যা হাবেরমাসের দর্শনে প্রতিফলিত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, ইয়ুর্গেন হাবেরমাসের চিন্তা ও কাজ বহুমাত্রিক এবং ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক পরিসরে অত্যন্ত প্রভাবশালী। তিনি বলেন, পাঠাভ্যাস একটি জাতির মানসিক বিকাশের সূচক; বই পড়ার মাধ্যমে বিশ্বখ্যাত চিন্তাবিদদের ধারণা সম্পর্কে জানা সম্ভব হয়। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও বিশ্লেষণী সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারের মুখ্য বক্তা শিক্ষাবিদ প্রফেসর ড. সলিমুল্লাহ খান সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে হাবেরমাসের তত্ত্বের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেন। তিনি বলেন, মানবসমাজের বিকাশে বুদ্ধিবৃত্তিক আলোকায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভাষার দক্ষতা, বিশেষত মাতৃভাষায় গভীর জ্ঞান, সেই আলোকায়নের অন্যতম ভিত্তি।
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ আবুসাঈদ খানের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ ও সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৮ ঘণ্টা আগে