
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বন্যা খাতুন (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কানাপুকুরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বন্যা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের সোহান ইসলামের স্ত্রী। বন্যা খাতুনের বাবার পরিবারের সন্দেহ, তাঁদের মেয়েকে মোটরসাইকেল থেকে ফেলে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পদমদী গ্রামে স্বামীর বাড়ি থেকে স্বামীর ফুফার মোটরসাইকেলে চড়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন বন্যা খাতুন। পথে কানাপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। ওই সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বন্যা খাতুনের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই নানাভাবে অত্যাচার ও নির্যাতন করত। আমার মনে হয়, তারা মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে আমার মেয়েকে মেরে ফেলেছে।’
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে শৈলকুপার পদমদী গ্রাম থেকে স্বামীর ফুফার মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি যাচ্ছিলেন বন্যা খাতুন। পথিমধ্যে কানাপুকুরিয়া নামের স্থানে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান বন্যা। সে সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে মোটরসাইকেলচালক পলাতক রয়েছেন। তিনি আরও বলেন, বন্যা খাতুনের বাবার বাড়ির লোকজনের মৃত্যু নিয়ে কিছুটা সন্দেহ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৫ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৪১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে