
ঝিনাইদহ জেলায় স্থায়ী-অস্থায়ী ২৪টি পশুর হাট রয়েছে। এসব হাটের ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৮টির ইজারা হলেও কাঙ্ক্ষিত দরপ্রস্তাব না পাওয়ায় ৬টির ইজারা হয়নি। ফলে কোরবানির পশু বিক্রি থেকে খাস রাজস্ব আদায় করছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহসিলদার) মাধ্যমে এই রাজস্ব আদায়ের ব্যবস্থা নেওয়া হলেও হাটগুলো স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের চক্রের কবজায় চলে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় গরু ব্যবসায়ীদের অভিযোগ, বিএনপি নেতাদের পারস্পরিক যোগসাজশে হাটগুলোর ইজারা হয়নি। তাঁরা দরপত্রে অংশ না নিয়ে সরকারি ব্যবস্থাপনায় খাজনা আদায়ের সুযোগ নিতে কৌশল অবলম্বন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বড় গরুর হাটের মধ্যে একটি সদরের গান্না গরু-ছাগলের হাট। সপ্তাহের প্রতি বুধবার এখানে হাট বসে। দরপ্রস্তাব না পাওয়ায় হাটটি এ বছর ইজারা দেওয়া হয়নি। ফলে স্থানীয় বিএনপি নেতাদের একটি চক্র খাজনা আদায় করছে। যদিও উপজেলা প্রশাসন বলছে, বিজ্ঞপ্তি দেওয়া হলেও হাট ইজারা নেওয়ার জন্য কেউ অংশ নেয়নি। ফলে নির্ধারিত তহসিলদার নিয়োগ করে খাজনা আদায় করা হচ্ছে।
হাটে গিয়ে জানা যায়, পাশের জেলা চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার বিএনপি নেতা রুলু মিয়া, গান্না এলাকার স্থানীয় বিএনপি নেতা সোরওয়ার হোসেন, জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম, আজব হোসেনসহ প্রায় ৬০ জন নেতা-কর্মী হাটটি নিয়ন্ত্রণ করছেন।
হাট ইজারা নিয়ে কথা হয় জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি জানান, হাটটি নেওয়া হয়েছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার বিএনপি নেতা রুলু মিয়ার নামে। রুলু মিয়ার নামে নেওয়া হলেও স্থানীয় ৬০-৭০ জন নেতা-কর্মী এ হাট থেকে আদায় হওয়া খাজনার ভাগ পান।
একইভাবে ঝিনাইদহ সদর উপজেলা নারকেলবাড়িয়া গরুর হাট থেকে বিএনপির অন্তত ৭০ জনের বিশাল একটি চক্র হাটটি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও প্রশাসন থেকে বলা হচ্ছে ইজারায় কেউ অংশ না নেওয়ায় তহসিলদার নিয়োগ দিয়ে খাজনা আদায় করা হচ্ছে।
শৈলকূপা ভাটই বাজার গরুর হাটটি উপজেলার প্রভাশালী এক বিএনপি নেতার নিয়ন্ত্রিত সিন্ডিকেট খাজনা আদায় করছে। অন্যদিকে জেলার অন্যতম বড় গরুর হাট কালীগঞ্জ উপজেলার বারোবাজার। এ হাটটি নিয়ন্ত্রণ করছেন বারোবাজার ইউনিয়ন বিএনপির এক নেতা। তাঁর সঙ্গে রয়েছে অন্তত ১০০ জনের একটি প্রভাবশালী চক্র।
এ ছাড়া গাজীরহাট গরু-ছাগলের হাট নিয়ন্ত্রণ করছেন কোলা ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই নেতাসহ অন্তত ৬০ জন।
শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান বলেন, ‘এ বছর ভাটই বাজার পশুর হাট ইজারা দেওয়া হয়নি। তিনবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কেউ দরপত্রে অংশ নেয়নি। এ কারণে প্রতি সপ্তাহে খাস কালেকশন করছেন তহসিলদার।’
ঝিনাইদহ সদরের ইউএনও তারেক হাসান বলেন, ‘তহসিলদার তাঁর লোকজন নিয়ে খাস আদায় করছেন’
ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, জেলায় ২৪টি পশুর হাট রয়েছে। ইজারা দিতে না পারায় ৬টি হাটে (সরকারি ব্যবস্থাপনায়) খাস আদায় করা হচ্ছে।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু, মহিষ, ছাগল ও দুম্বা নিয়ে ঢাকার হাটগুলোতে হাজির হচ্ছেন ব্যাপারীরা।
৪২ মিনিট আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ভিড়। আগামীকাল সোমবার থেকে সরকারি ছুটি শুরু হলেও এর আগেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাত্রা শুরু হওয়ায় টার্মিনালজুড়ে বেড়েছে ব্যস্ততা। এই বাড়তি চাপ সামাল দিতে হকারমুক্ত করা হয়েছে টার্মিনাল।
২ ঘণ্টা আগে
কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে মালবাহী ট্রাকচাপায় শহীদ হোসেন সাকিব (৮) নামের এক শিশু মারা গেছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সেবারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।
৪ ঘণ্টা আগে