
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।
স্থানীয়রা জানান, ভোরে অমরেন্দ্র নাথ গবাদিপশুর জন্য ঘাস কাটতে গোয়ালঘরে থাকা মেশিন চালু করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হলে স্ত্রী মিনা ভৌমিক তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। পরে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জোহা বলেন, বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে স্বজনেরা তাঁদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেটা: খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় জারি করা সতর্কতামূলক নির্দেশনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ। নির্দেশনাটি কেবল পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে জারি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ সুপারের দপ্তর।
৯ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
১৮ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৩৭ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতালপক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে