Ajker Patrika

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের ইনডিয়া সীমান্তের খোসালপুর গ্রামের একটি পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাত বোন। আফিয়া খাতুন ওই গ্রামের খাইরুল ইসলামের মেয়ে এবং সাথিয়া খাতুন সবিদুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

আজ স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পানিতে নেমে তারা ডুবে যায়। এদিকে তাদের বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে নেমে খুঁজতে শুরু করলে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় নেপা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল ইসলাম বলেন, ‘ডুবে যাওয়া দুই শিশু আমার আত্মীয়। তারা সকালে রেজাউল মেম্বারের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুই শিশু মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান যুদ্ধে পালানটিরের ‘মেভেন’ যেন ১২ ঘণ্টায় ৯০০ আজরাইল

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

৪০ বছর ধরে যে যুদ্ধের পরিকল্পনা করেছে ইসরায়েল, ঘোল খাইয়েছে পশ্চিমাদের

অতিথির রণতরি ডুবল মার্কিন হামলায়, প্রশ্নের মুখে ‘মহাসাগরের রক্ষক’ মোদি

মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত