
ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। আজ রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের কর্মীদের সাথে সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। পরে সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে তরু মিয়ার অবস্থা শঙ্কটাপন্ন হওয়াই তাকে ঢাকায় পাঠানো হয়।
নিহত তরু মিয়া মাধবপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। প্রায় দুই যুগ তিনি প্রবাসে ছিলেন। ৫ মাস আগে দেশে ফিরে আসেন। তাঁর ছেলে শিপন রহমান গান্না ইউনিয়ন ছাত্রদলের সদস্য। দেশে ফিরে তিনিও বিএনপির রাজনীতি সক্রিয় হয়ে পড়েন।
গান্না ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আজম বলেন, জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির নেতা-কর্মীরা আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরু মিয়া মারাত্বক আহত হন। তিনি সেই সময়ই হাসপাতালে বমি করছিলেন। তার অবস্থা খারাপের দিকে গেলে ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আইসিউতে তরু মিয়া মারা যান। তার মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

ইউনিয়ন জামায়াতের আমীর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে ইফতার সামগ্রী বিতরণ নিয়েও আলোচনা চলছিল। দোয়া মাহফিল চলাকালে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এসে হামলা চালায়। খবর পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা হামলার কারণ জানতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে কয়েকজন আহত হন।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, আহত তরু মিয়া ঢাকা মেডিকেলে মারা গেছেন। পুনরায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বিল্লাল হোসেন আরো্ বলেন, সংঘর্ষের ঘটনাসহ সার্বিক ঘটনা ও পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাটের সংখ্যা। গত বছর যেখানে জেলা ও মহানগরে ৭৪টি পশুর হাট ছিল, সেখানে এবার ৫৫টি হাট বসার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবার নগরীতে পাঁচটি অস্থায়ী হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে।
৯ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো ২৮ জন। আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে। মারা যাওয়া শিশুরা হলো সিলেট সদর উপজেলার কাজলশা গ্রামের ইকবালের মেয়ে ইকরা জান্নাত (৭ মাস) এবং সিলেটের
১২ মিনিট আগে
সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ শেরেবাংলা সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। সড়কটি ১৫ থেকে ২৪ ফুট প্রশস্ত করা হবে। কিন্তু সড়কে বিদ্যুতের ১৫টি খুঁটি রেখেই কাজ করছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এতে সড়কে যান চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১৫ মিনিট আগে
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারের বিভিন্ন হাওরাঞ্চলে বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি ও সরকারি সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলার রাজনগর উপজেলার কা
১৮ মিনিট আগে