আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাটের সংখ্যা। গত বছর যেখানে জেলা ও মহানগরে ৭৪টি পশুর হাট ছিল, সেখানে এবার ৫৫টি হাট বসার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবার নগরীতে পাঁচটি অস্থায়ী হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে।
এ ছাড়া সিলেট জেলায় ৫০টি হাটের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর মধ্যে সিলেট সদর উপজেলায় অন্তত ৯টি হাট বসতে পারে। সিলেট জেলা প্রশাসন ও সিটি করপোরেশন-সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা এলে সরকার অনুমোদিত হাটের নির্দিষ্ট সংখ্যা থাকলেও অননুমোদিত হাটের ছড়াছড়ি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। বিশেষ করে নগর এলাকায় হাট বিড়ম্বনা দেখা দেয় বেশি। ঈদের হাটের শেষ দিকে এসে পুরো নগরী অস্থায়ী হাটে পরিণত হয়। গত ঈদে অন্তর্বর্তী সরকারের আমলেও একই পরিস্থিতি দেখা গেছে। তবে এবার নির্ধারিত অস্থায়ী পশুর হাটের বাইরে হাট বসবে না বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলার ১৩টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৫০টি অস্থায়ী পশুর হাটের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। দু-এক দিনের মধ্যে হাটের সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। উপজেলা প্রশাসন নিজ নিজ এলাকার পশুর হাটের ইজারা কার্যক্রম শেষে হাট চালু করবে। ২০ মের পর হাটের কার্যক্রম চালু হতে পারে।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীতে ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করেছে সিসিক। সোমবার বিকেলে প্রকাশিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব। এতে পাঁচটি অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। সেগুলো হলো দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল-সংলগ্ন ফাঁকা মাঠ, নতুন টুকেরবাজার (তেমুখী-সংলগ্ন খালি জায়গা), শহরতলির মিরাপাড়ার আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন খালি মাঠ, শাহপরান বাজার-সংলগ্ন খালি জায়গা ও সিলেট সিটি করপোরেশনের মালিকানাধিন তেতলীর এসফল্ট মাঠ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৮ মে থেকে ঈদের দিন পর্যন্ত ৯ দিনের জন্য এই দরপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী ব্যক্তিদের প্রতিটি হাটের জন্য অফেরতযোগ্য ২০ হাজার টাকা জমা দিয়ে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সিসিকের বাজার শাখা (ষষ্ঠ তলা, নগর ভবন) থেকে শিডিউল সংগ্রহ করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর সিলেট নগর এলাকার সিসিকের পক্ষ থেকে নগরীর ১২টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হয়। এবার সিটি করপোরেশন সাতটি হাট কমিয়ে দিয়েছে। ব্যক্তিমালিকানাধীন কাজির বাজার পশুর হাটের মালিকানা সিলেট সিটি করপোরেশনের হাতে চলে আসায় এবার অস্থায়ী হাট কমিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব।
বিশ্বজিৎ দেব বলেন, কাজির বাজার এখন সিটি করপোরেশনের পশুর হাট। এটি এবার সিসিক ইজারা দিয়েছে। এ ছাড়া জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে যত্রতত্র ও রাস্তার পাশে অস্থায়ী হাটে এবার অনুমতি দেওয়া হয়নি। এবার নির্ধারিত অস্থায়ী হাটের বাইরে অন্য কোথাও হাট বসতে দেওয়া হবে না। এ ব্যাপারে সিসিকের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
গত বছর সিলেট জেলায় ৬২টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে সিলেট সদর উপজেলায় বসেছিল ১০টি অস্থায়ী হাট। তবে এবার সদরে হাটের সংখ্যা কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। তিনি বলেন, ‘নগর এলাকাগুলো পড়েছে সদর উপজেলায়। নগরে পাঁচটি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সদর উপজেলায়ও এবার সর্বোচ্চ আটটি পৃথক হাটের অনুমতি দেওয়ার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক দু-এক দিনের মধ্যে এগুলো চূড়ান্ত হবে। তবে এবার শাহি ঈদগাহ খেলার মাঠে হাট বসানোর অনুমতি দেওয়া হবে না। কারণ, মাঠটি এখন খেলাধুলার জন্য পুরোপুরি প্রস্তুত।’
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, জেলার ৫০টি স্থানে সম্ভাব্য অস্থায়ী পশুর হাটের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। জনগণের চাহিদার পাশাপাশি জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে হাটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট ও অসদাচরণের অভিযোগ তুলেছেন শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পির সৈয়দ তৌহিদুল হুসাইন শাহীন নূরী। তিনি ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশের ওই তিন সদস্যই শরীয়তপুরের নড়িয়া থানায় কর্মরত।
৩ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দক্ষিণাঞ্চলের ‘মরণফাঁদ’ আখ্যা দিয়ে দ্রুত সংস্কার ও ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজারের সচেতন শিক্ষার্থীবৃন্দ’-...
১২ মিনিট আগে
সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার এই হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তাহলে লংমার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজছাত্র মো. মুর
১৮ মিনিট আগে
রেমিট্যান্সের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে আট বছর কারাদণ্ড ও ১৩ লাখ ৪৫ হাজার ১৬৫ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান
৩৭ মিনিট আগে