ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে থেমেছিল সাগরদাঁড়ি এক্সপ্রেস। নির্ধারিত দুই মিনিট যাত্রাবিরতির পর ট্রেন ছাড়ার কথা ছিল। তবে ট্রেন রেখে চলে যান চালক। এক ঘণ্টা পর ফিরে আসেন তিনি। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এর জেরে যাত্রীরা বিক্ষুব্ধ হলে নিরাপত্তার স্বার্থে স্টেশনমাস্টার ও কয়েক কর্মচারী স্টেশন থেকে সরে যান।
স্টেশন সূত্রে জানা যায়, সাগরদাঁড়ি এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নির্ধারিত দুই মিনিট যাত্রাবিরতির পর ট্রেন ছাড়ার জন্য সংকেত দেওয়া হলেও ট্রেনটি আর ছাড়েনি। পরে ইঞ্জিনে গিয়ে দেখা যায়, দরজা বন্ধ এবং ইঞ্জিন বন্ধ অবস্থায় রয়েছে। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, চালক ইঞ্জিন রেখে চলে গেছেন। প্রায় ১ ঘণ্টা ৭ মিনিট পর, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চালক মাহবুবুর রহমান ফিরে এসে ট্রেন চালু করেন। তবে সাংবাদিকেরা তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ট্রেনের হুইসেল বাজিয়ে যাত্রা শুরু করেন।
ট্রেনের যাত্রী বাপ্পি নামের এক শিক্ষার্থী বলেন, শুক্রবার রাজশাহীতে আমার বিএসসি পরীক্ষা। খুলনা থেকে এই ট্রেনে উঠেছি। রাজশাহী পৌঁছাতে না পারলে পরীক্ষায় অংশ নিতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
সাগরদাঁড়ি এক্সপ্রেসের গার্ড শফিকুল ইসলাম বলেন, ক্লিয়ারেন্স পাওয়ার পরও ট্রেন না ছাড়ায় খোঁজ নিয়ে জানতে পারি, চালক ইঞ্জিন রেখে চলে গেছেন। তবে তিনি কেন চলে গিয়েছিলেন, তা আমি বলতে পারব না।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার শাহজাহান আলী বলেন, এক ঘণ্টার বেশি সময় পর চালক ফিরে এলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে কথা বলতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি তা ধরেননি। পরে প্রধান যন্ত্রপ্রকৌশলী (চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার) আব্দুল মতিন চৌধুরীর মোবাইল ফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় শুনে কল কেটে দেন। এরপর তিনি আর কল ধরেননি।

আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। এ সময় তাঁরা নিহত শেফালী বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
৩ মিনিট আগে
বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কের পেঁপেবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।
৫ মিনিট আগে
বগুড়ার শেরপুরে এক পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল খুলে ঘরে ঢুকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার উলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আইনুল শেরপুর থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল।
৭ মিনিট আগেসংস্থাটি গবেষণায় উল্লেখযোগ্য অবদান, শক্তিশালী গবেষণা-নেতৃত্ব এবং ভবিষ্যৎ গবেষণার সুস্পষ্ট পরিকল্পনার ভিত্তিতে নির্বাচিত গবেষকদের এই অনুদান দিয়ে থাকে। অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এটি অন্যতম মর্যাদাপূর্ণ অর্থায়ন হিসেবে বিবেচিত।
১৩ মিনিট আগে