
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এই অভিযান চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম এই অভিযান চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক। এ বিষয়ে ইউএনও জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিবেশদূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় চুল্লির দায়িত্বে থাকা ম্যানেজার মো. সেলিম হাওলাদারের কাছ থেকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। এ সময় ওই দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

চাঁদপুর সদরের চান্দ্রা এলাকায় ঝড়ের সময় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ মিনিট আগে
কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘাটে ভিড়তে গিয়ে ঈগল-৭ নামের লঞ্চ কাত হয়ে পড়লে ১০ যাত্রী আহত হন। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারো যাত্রী। আজ সোমবার (২৫ মে) দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হলে চাঁদপুর লঞ্চঘাটে
৪ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে বড় উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
রাজধানীর গাবতলী থেকে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি ফেরার পথে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের কারণে যানবাহনগুলোকে কয়েক ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
৯ মিনিট আগে