
যশোরের বেনাপোল পৌর গেটের উত্তরের একটি খোলা মাঠ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দাফনের ব্যবস্থা করা হয়। মৃত নারীর হাতের ছাপ নিয়ে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি সেখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন না। এলাকার কেউ তাঁর পরিচয় বা স্বজনদের বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন।
আজ বিকেলে খোলা মাঠে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিচয় শনাক্ত না হওয়া ও কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় তাঁর দাফনের ব্যবস্থা করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটক সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায়।
৬ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
৮ মিনিট আগে
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে গাড়িবহর পৌঁছানোর কথা। পথসভা ও জোহরের নামাজের বিরতির সময় নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।
১০ মিনিট আগে
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে কদমতলির ওই বাসার দ্বিতীয় তলার কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ খাটের নিচে গলা কাটা অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো ছিল। তিন মাস আগে জুয়েল ও ইয়ানুর স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন।
১৩ মিনিট আগে