যশোরের মনিরামপুরে শিমুলগাছ থেকে নিচে পড়ে গিয়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।
নিহতের ভাইপো শিক্ষক মোস্তফা কামাল লাভলু বলেন, ‘সকালে বাড়ির অদূরে নিজেদের শিমুলগাছে বাঁশ বেঁধে তুলা পাড়তে ওঠেন আমার চাচা। একপর্যায়ে হাত ছুটে তিনি নিচে পড়ে যান। আমরা তাঁকে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক চাচাকে মৃত ঘোষণা করেন।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুদ্দিন বলেন, ‘গাছ থেকে পড়ে যাওয়া ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’
মনিরামপুর থানার ডিউটি অফিসার এসআই অপর্ণা বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর রিপন মিয়া নিহতের মরদেহের পাশেই ধারালো অস্ত্র হাতে ঘরের দরজা বন্ধ করে বসে ছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ঘরের কাছে যেতে সাহস পাননি।
২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নতুন স্থাপিত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি যৌথ ক্যাম্পে গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ২৫০ থেকে ৩০০ সশস্ত্র সন্ত্রাসী এই হামলায় অংশ নেয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
কালিয়াকৈরে তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে। ঈদ উপলক্ষে আজ সোমবার থেকে একযোগে ছুটি শুরু হয়েছে। এ কারণে লাখো শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। দুপুরের পর মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে তিন শিশু এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সরকারি তথ্য ও চিকিৎসকদের দেওয়া বিবরণী থেকে এই চিত্র উঠে এসেছে।
২ ঘণ্টা আগে