রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সড়ক পারাপারের সময় দুটি যানের মাঝে চাপা পড়েন বলে জানা গেছে। আজ শনিবার আবদুল্লাহপুর মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন আবদুল্লাহপুর মৎস্য আড়তে পানি সরবরাহ করতেন। ওই আড়তের পাশেই তিনি থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আনোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন জিহাদ জানান, কেউ কেউ তাঁকে বলেছেন, বেলা ১১টার দিকে তাঁর বাবা খাবার কেনার জন্য মৎস্য আড়তের সামনের সড়ক পার হচ্ছিলেন। তখন একটি বাস ও অটোরিকশার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। আবার কেউ কেউ বলেছেন, দুই বাসের মাঝে চাপা পড়েছিলেন।
জিহাদ আরও জানান, ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তিনি কুর্মিটোলা হাসপাতালে গিয়ে বাবাকে মুমূর্ষু অবস্থায় পান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে আনেন। চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করার পর বিকেল ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি...
২ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছ, তোমাদের পড়ালেখার খরচের একটা বড় অংশ সাধারণ মানুষের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে...
২৭ মিনিট আগে
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে...
৩০ মিনিট আগে
বিকেল পৌনে ৫টার দিকে মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে একদল উচ্ছৃঙ্খল যুবক জাকির হোসেনের ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ...
৪১ মিনিট আগে