Ajker Patrika

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

যশোর প্রতিনিধি
যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১
প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান সোনাকুড় গ্রামের আসিরুদ্দিনের ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আশিকুর রহমান ও তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ফজলুর রহমান তাঁর সহযোগী নজরুল, মনিরুজ্জামানসহ কয়েকজন আশিকুর রহমানকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত