
যশোরে ডিবির অভিযানে শুঁটকি মাছের প্যাকেট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাঁকে আটক করে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার মণ্ডল জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলীর কাছে থাকা একটি শুঁটকির ব্যাগে লুকিয়ে রাখা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল চেকপোস্ট এলাকায় অতিরিক্ত যাত্রী বহনসহ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ সাতটি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযানে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বী হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনায় তার মা মনিকা বেগম আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের পাশে মরিচখেতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।
২১ মিনিট আগে
ঢাকার নবাবগঞ্জে কোরবানির ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া নারায়ণ সরকারের অর্ধগলিত মরদেহ সাত দিন পর আড়িয়াল বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের করা মামলায় নাম থাকা দুই আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বুরহান উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩৩ বছরের শিক্ষকতা জীবন শেষে ১৪ মে অবসর নেওয়া এই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
৩০ মিনিট আগে