
খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল চেকপোস্ট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় শিশুসহ ১৫ জন যাত্রী বহন করছিলেন চালক। যাত্রীদের নিরাপত্তা কিংবা সড়ক পরিবহন আইন কোনো কিছুর তোয়াক্কা না করে যাত্রী পরিবহন করার মাশুল দিতে হলো তাঁকে জরিমানা গুনে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই সিএনজিচালিত অটোরিকশাসহ সাতটি যানবাহনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আজ বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য, ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী বহন করায় অটোরিকশাটি সড়কে চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করছিল। সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে ছয়টি মোটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, অতিরিক্ত যাত্রী বহন শুধু আইন লঙ্ঘনই নয়, এটি যাত্রীদের জীবনের জন্যও বড় ঝুঁকি। সোনাইপুল চেকপোস্ট এলাকায় নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২১ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
২৮ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে