
বেনাপোলে করোনার নতুন ধরন বিএফ.৭ সংক্রমণ রোধে ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা করা হলেও সুরক্ষা ব্যবস্থা ঢিলেঢালা। ট্রাকে জীবাণুনাশক স্প্রে না করায় এবং মাস্ক ছাড়া ভারতীয় ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করায় সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।
নতুন এই ভাইরাস নিয়ে ২৫ ডিসেম্বর নতুন নির্দেশনা পাওয়ার পর বেনাপোলে এ পর্যন্ত ১২৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে তিনি বিএফ.৭ আক্রান্ত নন।
তবে ভারতফেরত রহিম নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ইমিগ্রেশনে পরিপূর্ণ সতর্কতা দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন।
ভারতীয় ট্রাকচালক অনিমেষ আমদানি পণ্য নিয়ে এসেছেন বেনাপোল বন্দরে। মাস্ক ছাড়া তিনি বন্দরে চলাফেরা করছেন। কেউ তাঁকে মাস্ক পরতে বলেননি। করোনার নতুন ধরন বিএফ.৭ নিয়েও তিনি কিছু জানেন না। বেনাপোল বন্দরের অন্য শ্রমিকদের অবস্থাও তাঁর ব্যতিক্রম নয়।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা সংক্রমণে আমাদের বড় ক্ষতি হয়েছে। তিন মাস বন্ধ ছিল আমদানি-রপ্তানি। এবার যাতে ওই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্য আগে থেকেই সরকারের সব নির্দেশনা মানা দরকার। তবে এখনো বন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে নেওয়া হয়নি প্রতিরোধ ব্যবস্থা।’
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নির্দেশনা তাঁরা পেয়েছেন। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুত সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভারত থেকে ফেরা এ পর্যন্ত সন্দেহভাজন ১৩০ জনের র্যাপিড অ্যান্টিজেন নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন বিএফ.৭ আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আগে বন্দরে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এ বছর এখনো শুরু করা হয়নি।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হন ৩১ জন। মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। করোনায় দেশে মোট মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
৩ মিনিট আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
৭ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
১৪ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
১৭ মিনিট আগে