
যশোর শহরের মণিহার এলাকায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ। এটি ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। বিজয়স্তম্ভের ওই স্মারকে লেখা আছে—‘মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে বিজয়স্তম্ভ/ভিত্তিপ্রস্তর স্থাপন করেন/জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান/ ১৯৭২ সাল, ২৬ ডিসেম্বর।’ প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যশোরবাসী শ্রদ্ধা নিবেদন করেন এই বিজয়স্তম্ভে। এ বছরও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যশোরবাসী শ্রদ্ধা নিবেদন করেছেন। কিন্তু এবার বিজয়স্তম্ভে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক গাঢ় কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে।
আজ বৃহস্পতিবার সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে যশোরে স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা হয়। দিনের প্রথম ভাগে বিজয়স্তম্ভে জেলা প্রশাসক আশেক হাসানের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। তারপর একে একে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় দেখা যায়, স্তম্ভের নিচের অংশটুকু একটি গাঢ় সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে রাখা। তার ওপরে ‘মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে, এই লেখাটুকু দৃশ্যমান রয়েছে। বিজয়স্তম্ভের বেদিতে লাল কার্পেট দেওয়া হয়। পাশে শামিয়ানা টাঙানো একটি জায়গা থেকে শ্রদ্ধা নিবেদন পর্বের ধারাবিবরণী দেওয়া হচ্ছিল।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল বলেন, ‘৫ আগস্টের পর থেকে শ্রদ্ধা নিবেদনের সময় বিজয়স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক কাপড় দিয়ে ঢেকে রাখছে। এটা ইতিহাস বিকৃতির অংশ হিসেবেই করা হচ্ছে। ইতিহাসে যার যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে ততটুকু দিতে হবে।’
মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মযহারুল ইসলাম মন্টু বলেন, ‘এ রকমটা হবে বলে আমরা একটা পক্ষ বিজয়স্তম্ভে যাইনি। ইতিহাস কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না। এটা নোংরামি।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ বলেন, ‘গত বছরও কাপড় দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক ঢেকে রাখা হয়েছিল। কিন্তু বিজয়স্তম্ভ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। কিন্তু এবার বিজয়স্তম্ভ পরিষ্কারও করেনি। প্রশাসনের ভেতরে স্বাধীনতাবিরোধী শক্তির লোকজন বেশি বলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁরা এই কাজটি অন্যায় করেছেন। স্বাধীনতার প্রতি অন্যায় করেছেন। তাঁদের শাস্তি হওয়া উচিত।’
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, ‘আমি চোখ বন্ধ করে গেছি, চোখ বন্ধ করে এসেছি। তাঁরা (প্রশাসন) এ চেতনার লোক নন। ইতিহাস কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না। এটা নোংরামি।’
জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ৫ আগস্টের পর থেকে এভাবেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবারই প্রথম নয়। বিজয়স্তম্ভ ব্যবস্থাপনার একটি উপকমিটি আছে। তাঁরা সৌন্দর্যবর্ধনের কাজটি করেন। মূলত সৌন্দর্যবর্ধনের জন্যই বিজয়স্তম্ভে অন্য বছর সাদা কাপড় ব্যবহার করা হয়। এ বছর গাঢ় সবুজ কাপড় ব্যবহার করেছে। বিজয়স্তম্ভ সংস্কার না হওয়ায় এমনটি করা হয়েছে। বিজয়স্তম্ভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
৫ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
২১ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৩০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৪১ মিনিট আগে