
তেল না পেয়ে বাগ্বিতণ্ডার জেরে নড়াইলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার যশোরের বাঘারপাড়া থেকে তাঁকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যে বেনাপোল পৌর টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ।
আটক ব্যক্তির নাম সুজাত মোল্যা, তিনি জব্দ করা ট্রাকটির চালক।
র্যাব ও পুলিশ জানিয়েছে, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান সুজাত মোল্যা। এ সময় তিনি ট্রাকটি টান দিলে নাহিদ চাকায় পিষ্ট হন। পরে মৃত্যুর কথা জানতে পেরে ট্রাকটি বেনাপোল টার্মিনালে রেখে বাঘারপাড়ায় আত্মগোপন করেন সুজাত মোল্যা।
বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। ট্রাকটি নাভারণ হাইওয়ে থানায় রয়েছে। ট্রাকের চালককে আটকের বিষয়টি র্যাব-৬ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। ঘটনা সম্পর্কে সন্ধ্যা ৬টায় প্রেস বিফ্রিং করার কথা জানান তিনি।
এর আগে গতকাল শনিবার রাতে নড়াইল সদরের তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে যান ট্রাকচালক সুজাত মোল্যা। তেল না পেয়ে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। পরে ট্রাকটি টান দিলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদার চাকায় পিষ্ট হন। এ সময় আরও একজন গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
২ মিনিট আগে
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
২১ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
৩৬ মিনিট আগে
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে ঘিরে চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। কিন্তু ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি সন্দেহে অভিযান চালিয়ে ৬ রিকশাচালকে আটক করেছে পুলিশ। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট-সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে