
যশোরের বেনাপোল স্থলবন্দরের আমদানি পণ্যবাহী যানবাহনের এক নিরাপত্তাকর্মীকে (এসকর্ট) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম ইউনুস আলী। শার্শা উপজেলার বড় আঁচড়া হরিণাপোতা মাঠে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
ইউনুস আলী বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ইউনুস আলীর ভাই ইউসুফ জানান, গতকাল বুধবার দুপুরে তাঁর ভাইকে দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে আজ সকালে বড় আঁচড়া হরিণাপোতা মাঠে ইউনুসের লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ইউসুফ আরও বলেন, ‘ভাবি তাছলিমার সঙ্গে ভাইয়ের মনোমালিন্য ছিল। অন্য পুরুষের সঙ্গে ভাবির সখ্যতা ছিল। এ নিয়ে আমরা কয়েকবার বিচার-সালিসে বসলেও মীমাংসা হয়নি। একপর্যায়ে ভাবির সঙ্গে ভাইয়ের বিবাহবিচ্ছেদ হয় এবং ভাবি আরেকজনকে বিয়ে করেন। তবে সেখানে পাঁচ বছর সংসার করার পর আবার তিনি ফিরে এসে আমার ভাইয়ের সঙ্গে সংসার শুরু করেন।’
ইউসুফ আরও বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ভাবিকে সন্দেহ করছি। তিনি অন্যের যোগসাজশে ভাইকে হত্যা করতে পারেন। এ ঘটনার দ্রুত তদন্তসাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ইউনুস বেনাপোল বন্দরের আমদানি পণ্যবাহী যানবাহনে এসকর্ট হিসেবে কাজ করতেন। সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করে বলে দাবি করে তারা।
২২ মিনিট আগে
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার পর শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
পাইকগাছার চাঁদখালী গরুর হাটে প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
রাতের অন্ধকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলসহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে পোস্টার লাগিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
৩ ঘণ্টা আগে