
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক তারা অবরোধের করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। ফলে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই ঘণ্টা যানজট থাকে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধসহ অসংখ্য যাত্রী ও পথচারী চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করে বলে দাবি করে তারা। এ কারণে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে অনাগ্রহী। তাই কেন্দ্র পরিবর্তনের দাবি তাদের।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আইয়ুব আলী এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদ। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, আগামী মাসেই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। তাই এ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা কিছুটা জটিল। তবে শিক্ষার্থীরা যে আশঙ্কার কথা জানিয়েছে, সেসব বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আইয়ুব আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক আইন অমান্য করতে বাধা দেওয়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তাঁর মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের শিশুসন্তান শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম নামায়। এ নিয়ে আব্দুল মোমিন ওই বাচ্চাকে চড়-থাপ্পড় দিলে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে খালের পাশে রক্তমাখা জামা ও জুতা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বরগুনা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে শারমীন সুলতানা (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়ে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার উত্তরা রামশালা গ্রামে ঘটনাটি ঘটে। শারমীন ওই গ্রামের কলিমউদ্দিনের ছেলে শামীম হোসেনের স্ত্রী।
১ ঘণ্টা আগে