
বাস ধর্মঘটের পর এবার ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে লঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১০ দফা দাবিতে তাঁরা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। এর ফলে দুটি রুটে ছয়টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের মতো এবার লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুই দিনের পরিবহন ধর্মঘট যে উদ্দেশ্যে ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট সে উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত। কোনো বাধাই বিএনপির বিভাগীয় সমাবেশ রুদ্ধ করতে পারবে না।’
নছিমন-করিমন-ভটভটিসহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আজ সকাল থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতি।
সব পথে গাড়ি বন্ধের ঘোষণা থাকলেও ঢাকা-খুলনার রুটের বাস যশোর ও গোপালগঞ্জ পর্যন্ত যাবে। সাতক্ষীরামুখী যেসব বাস যশোর হয়ে চলে, সেগুলো চলবে। তবে যেগুলো খুলনা হয়ে চলে সেগুলো বন্ধ থাকবে। মূলত খুলনায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে খুলনা থেকে বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাবে না এ দুই দিন। যেখানে আগামীকাল শনিবার খুলনায় বিএনপি মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে যেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ। থ্রি–হুইলারে করে যেতে হচ্ছে যশোরে। সময় ও অর্থ দুটোই বেশি লাগছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশ্রাফুল হকের পদত্যাগ দাবি করেছেন ওই বিভাগের শিক্ষার্থীদের একটি অংশ। তারা শিক্ষককে ওই বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। শিক্ষায় অব্যবস্থাপনা, পক্ষপাতমূলক আচরণ এবং সেশনজট সৃষ্টির অভিযোগ
৮ মিনিট আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চার সদস্যকে হত্যার মর্মান্তিক ঘটনায় মাদকের প্রভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ জঘন্য হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি আশ্বাস দেন, দ্রুততম সময়ে তদন্ত শে
১৫ মিনিট আগে
অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার সরকারের লক্ষ্যে লালদিয়া টার্মিনাল গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। তিনি বলেন, ‘লালদিয়া পোর্টের গুরুত্ব হচ্ছে, এটি লজিস্টিকস, বাণিজ্য সহজীকরণ এবং এই অঞ্চল ও বাংলাদেশের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।’
২০ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকায় একটি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুলের শিক্ষক ছিলেন।
২৮ মিনিট আগে