
জামালপুরে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলাকারীদের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। গত দুই দিনে হামলায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
ওসি আরও বলেন, ঘটনার মূল হোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি।
গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথে উপজেলার পাটহাট এলাকায় তাঁর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত ১২টার দিকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এদিকে আজ জানাজা শেষে উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের গোমেরপাড়া পারিবারিক কবরস্থানে নাদিমের মরদেহ দাফন করা হয়।

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা ২০ হাজার ঘনফুট মাটিবোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজের প্রতিনিধির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
১০ মিনিট আগে
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ....
২৬ মিনিট আগে
ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২৮) ও মো. হান্নান মণ্ডল (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম ও পূর্ব গুয়াডহরী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী ওরফে বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে