জামালপুরের ইসলামপুরে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে শেষরক্ষা হয়নি আসামি বিপ্লব শেখের (২৮)। তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আসামি বিপ্লব শেখ ওই এলাকার বাহাদুর শেখের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন ইসলামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল হক এবং কনস্টেবল মো. কামরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই মোজাম্মেল হক কনস্টেবল মো. কামরুল ইসলামকে সঙ্গে নিয়ে নিজ বসতবাড়ি থেকে বিপ্লবকে গ্রেপ্তারে চেষ্টা চালায়। এ সময় বিপ্লব পুলিশের ওপর আক্রমণ করেন। একপর্যায়ে এএসআই মোজাম্মেল হকের হাতে কামড় বসিয়ে দেন বিপ্লব। এতেও তাঁর শেষরক্ষা হয়নি। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ বিপ্লব শেখকে আটক করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থল থেকে আটক বিপ্লব শেখকে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বেলাল মিয়া, আকবর আলী এবং হেলাল মিয়া বলেন, বিপ্লবসহ তাঁর লোকজন পুলিশকে মারধর করেন। পুলিশের হাতে কামড় দিয়েছেন বিপ্লব।
ইসলামপুর থানার এএসআই মো. মোজাম্মেল হক বলেন, বিপ্লব শেখের বিরুদ্ধে জামালপুর ও শেরপুরের বিভিন্ন থানায় চুরির ঘটনায় সাতটি মামলা রয়েছে। তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিপ্লব শেখকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। তবে তাঁকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, আসামির সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আসামিকে থানায় আনা হয়েছে। আগামীকাল তাঁকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হবে।

রাজশাহীর বাঘায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিষের তীব্র গন্ধ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
৬ মিনিট আগে
প্রতিষ্ঠানটিতে কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব ও আফটার শেভসহ বিভিন্ন ধরনের প্রসাধনী প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদিত পণ্যের কোনো গুণগত মান পরীক্ষা বা ল্যাব টেস্ট ছাড়াই বাজারজাতের প্রস্তুতি চলছিল।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় পুলিশ সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. শিবলুর বিরুদ্ধে। ১ জুন আনোয়ারা থানায় অভিযোগ করেন আরিফুল। পরিবারের দাবি, হুমকি-ধমকিতে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। শিবলুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগে