জামালপুর সদর উপজেলায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সিয়াম মিয়া (১৮)। আজ শুক্রবার সকালে জামালপুর পৌরসভার পশ্চিম নয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে বিছানায় শোয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী (২৩) সেহেলী সাবরিন জয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
স্বজনদের অভিযোগ, সিয়ামকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
সিয়াম মিয়া নয়াপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে। তিনি নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান,৬-৭ মাস আগে সিয়াম ও সাবরিন প্রেম করে বিয়ে করেন। পরিবারের সঙ্গে তাঁদের বনিবনা ছিল না। তাই তাঁরা পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। গতকাল রাতে সিয়াম ব্যাডমিন্টন খেলে বাসায় ফেরেন। সকালে সিয়ামের স্ত্রী সেহেলী সাবরিন খবর দেয় সিয়াম আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়রা গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিয়াম মিয়ার বাবা গোলাম রাব্বানি আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে তার স্ত্রী ও ভাই মিলে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। এ ঘটনায় রাতে তিনি থানায় অভিযোগ দেবেন বলে জানান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় বৃহৎ কাপড়ের পাইকারি বাণিজ্যকেন্দ্র টেরিবাজারের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোয়ায় অসুস্থ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। আহত অবস্থায় একজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন টেরিবাজারের বক্সির...
২ মিনিট আগে
ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার একদিন আগে ঈদুল ফিতর উদ্যাপন করবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে...
১১ মিনিট আগে
রাজশাহীর চারঘাটে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়।
২৩ মিনিট আগে
নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে লাইনচ্যুত সব বগি উদ্ধার এবং রেললাইন মেরামত শেষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেল যোগাযোগ সচল হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন...
২৭ মিনিট আগে