দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে দেবর মোস্তাক আহাম্মেদের রডের আঘাতে আপন বড় ভাইয়ের স্ত্রী ফুলেরা বেগমের (৩৫) মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাদেশশারিয়া বাড়ি গুজিমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।
দেওয়ানগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাতে আবু কালামের স্ত্রী ফুলেরা বেগমের সঙ্গে ঝগড়া হয় ছোট ভাই মোস্তাক আহাম্মেদের স্ত্রী স্বপ্নার। এই ঝগড়াকে কেন্দ্র করে মধ্য রাতে আবু কালামের ঘরে ঢুকে মোস্তাক ও তাঁর স্ত্রী স্বপ্না লোহার রড দিয়ে ফুলেরা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। আহত ফুলেরা বেগমকে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে মারা যান ফুলেরা বেগম।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর গৃহবধূর মৃত্যুর খবরটি সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আহত ফুলেরা বেগম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি, হত্যা ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি-কাটাখালী বাণিজ্যিক খালের ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে ডুবি থেকে কাটাখালীর একমাত্র প্রধান সড়ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পুল বা সাঁকো। প্রায় এক দশক ধরে চলমান এ ভাঙনে এলাকার যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। খালের তীব্র ভাঙনে ইতিমধ্যে কয়েক শ একর ফসলি
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে