
জামালপুরের দেওয়ানগঞ্জে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে রিপন মিয়া (৩৫), চর আমখাওয়া ইউনিয়নের টুপকারচর গ্রামের দোয়াত উল্লাহ মণ্ডলের ছেলে ওয়াজ উদ্দিন মণ্ডল (৫৫), মিতালী পূর্ব মিয়াপাড়া গ্রামের বুরহান উদ্দিনের ছেলে বাবু মিয়া (২৭) এবং মিতালী বাজারের মরহুম বাবুল মিয়ার ছেলে আল রাব্বী (২৩)।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রিপন মিয়াকে ছয় মাস এবং বাকি তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘মাদক সেবনের অপরাধে চার ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আউশ ধান কাটার সময় একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ বুধবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় ধানখেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলদিয়া এলাকায় সুতিয়া নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী রাব্বি ও মোক্তাসিনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রুমি (২৪) নামের এক নারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক রুমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান ইউনিয়নের কালাবাইজাবুনিয়া লিচুবাগান গ্রামের আ. রহিমের মেয়ে।
২২ মিনিট আগে