
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আউশ ধান কাটার সময় একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
আজ বুধবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় ধানখেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় আউশ ধান কাটার সময় একটি সাপ দেখে ভয় পেয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। পরবর্তী সময়ে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে স্থানীয় লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি অজগর সাপ। পরে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।

এবারের দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে কৌতূহল তৈরি করেছে সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা। মাটির অবয়বের ওপর দেড় লাখের বেশি দেশলাই কাঠি ও ১০ কেজির বেশি রেশমি সুতা দিয়ে তৈরি হচ্ছে দেবীদুর্গা।
১১ মিনিট আগে
দুমকি উপজেলা যুবদলের কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার আল-মামুন সুপার মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
১৩ মিনিট আগে
বগুড়ার কাহালুতে বগুড়া-নওগাঁ মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাপায় রিফাত (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে বিবিরপুকুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে বলে জানিয়েছে।
১৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এক লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে বিদ্যুতের মিটার পরিবর্তন, সংযোগের সেকশন বদল ও এক খুঁটি থেকে অন্য খুঁটিতে সংযোগ স্থানান্তরসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
১৭ মিনিট আগে